22 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন রাষ্ট্রপতি কে হবেন, আজ জানা যাবে

নতুন রাষ্ট্রপতি কে হবেন, আজ জানা যাবে

নতুন রূপে বঙ্গভবন

বিএনএ, ঢাকা :  আজ রোববার(১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে।সে কারণে বাংলাদেশের নতুন ২২তম রাষ্ট্রপতি কে হবেন, আজ জানা যাবে।নতুন রাষ্ট্রপতি কে হবেন তা জানতে অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ সকালে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন।

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মত  দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার দ্বিতীয় ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

তাই নির্বাচন কমিশন (ইসি)আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেছে।

পড়ুুন আগের প্রতিবেদন: নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন?

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু