29 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভূমধ্যসাগরে মৃত্যু, এক বাংলা‌দে‌শির মরদেহ দেশে এলো

ভূমধ্যসাগরে মৃত্যু, এক বাংলা‌দে‌শির মরদেহ দেশে এলো


বিএনএ, ঢাকা : ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ দেশে পৌঁছেছে। মো. ইমরান হাওলাদার না‌মের ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, গত ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডায় মারা যাওয়া ইতালিতে অভিবাসন প্রত্যাশী সাত জনের মধ্যে মো. ইমরান হাওলাদারের মরদেহ শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহ গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে গত ২৯ জানুয়ারি ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে দূতাবাস। দূতাবাস জানিয়েছে, মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় ঠান্ডায় (হাইপোথার্মিয়া) অন্তত সাত বাংলাদেশি অভিবাসী মারা যাওয়ার তথ্য জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু