27 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনার সংক্রমণ,কুয়েতে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ,কুয়েতে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ,কুয়েতে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনএ,বিশ্ব ডেস্ক: ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনা বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।বাড়তি সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সংবাদ মাধ্যমগুরো জানায়, কুয়েতি নাগরিক ও তাদের আত্মীয়স্বজন এবং গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সতর্কতার অংশ হিসেবে দেশটিতে প্রতিদিন রাত ৮টা হতে ভোর ৫টা পর্যন্ত মহল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে হবে। সেলুন, জিম সেন্টার, বিউটি পার্লার ও খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস।

এদিকে,কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রবাসীসহ ১০৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩১ জন। দেশটিতে এখন পর্যন্ত  মোট ১ লাখ ৭৫ হাজার ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মোট মৃতের সংখ্যা ৯৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৯৫ জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ