22 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আমার নেই: ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আমার নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের।

বিএনএ: রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আমার নেই। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ওবায়দুল কাদের।

২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন মো. আবদুল হামিদ। একই বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সংবিধান অনুযায়ী, আবদুল হামিদের আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। তাই মেয়াদ শেষের আগেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন।

ওবায়দুল কাদের বলেন, ওই পদে বসার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

এসময় বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। নেতিবাচক রাজনীতি করতে করতে তারা এমন স্থানে পৌঁছেছেন, বিএনপিকে বড় মিছিল করতে হলে, সমাবেশ করতে জামায়াতের সমর্থক-কর্মী লাগবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু