32 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিজেকে নতুনভাবে মেলে ধরছেন মল্লিকা

নিজেকে নতুনভাবে মেলে ধরছেন মল্লিকা

মল্লিকা

বিনোদন ডেস্ক: বলিউডে সাফল্য পাওয়ার জন্য পারিবারিক নাম ‘রিমা লাম্বা’ ত্যাগ করেছিলেন মল্লিকা শেরাওয়াত। ছেড়েছিলেন বিমান সেবিকার চাকরি। গোপন রেখেছিলেন বিয়ে এবং ডিভোর্সের খবরও।

২০১৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর মল্লিকা হয়ে ওঠেন ‘সেক্স সিম্বল’ নায়িকা। অভিনয়ের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন শারীরিক আবেদনের কারণে। ‘মার্ডার’, ‘প্যায়ার কি সাইড ইফেক্ট’-এর মতো সিনেমার মাধ্যমে খ্যাতির শিখরেও পৌঁছেছিলেন।

বলিউড কাঁপিয়ে একসময় হলিউডেও পাড়ি দিয়েছিলেন মল্লিকা। কিন্তু তারপর হঠাৎ করেই হারিয়ে যান তিনি। বিগত কয়েক বছর বলিউড কিংবা হলিউডের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বলিউড-হলিউড যেন তার ক্যারিয়ারে এখন অতীত বিষয়।

বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাতেই ব্যস্ত এ নায়িকা। সম্প্রতি অবকাশ যাপনে গিয়েছিলেন কেরালায়। এরপর একের পর এক বিকিনি পরা ছবি পোস্ট করে মাতিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়া।

এদিকে শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুনভাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান এই অভিনেত্রী। জানা গেছে, কলকাতার একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করবেন সৌমিক সেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক