15 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি

শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি


বিএনএ, ঢাকা: স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর)  থেকে  কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন,   গত ৯ ডিসেম্বর তাদের ওই দাবি ডিএমটিসিএল মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ওই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

তারা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। তাই ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন-রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ