28 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়।

এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে লোকোসেডের উদ্ধারকারী দল।

লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!