21 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসত ঘরে তাকে সাপে কামড় দেয়।

মারা যাওয়া শিশুটির নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো.হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এসব তথ্য নিশ্চিত করে চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসত ঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে  একটি কলম পড়ে যায়। ওই সময় মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু