বিএনএ ডেস্ক: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফলে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন।
রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস ম্যানেজার এম এ সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বিমান ছাড়তে পারছি না। এ কারণে ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনও যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি।’
এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।
সৌদি আরবে বিমানবন্দর কেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

