31.3 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আমির হামজা পাগল- কাফের-বেয়াদব বললেন ড. আব্বাসী ও তাহেরি!

আমির হামজা পাগল- কাফের-বেয়াদব বললেন ড. আব্বাসী ও তাহেরি!


বিএনএ, ঢাকা: আবারো বিতর্কিত মন্তব্য করে জামায়াতে ইসলামীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে  আলোচিত- সমালোচিত  ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, রাসুল মুহাম্মদ (সা.) কে আল্লাহ তায়ালা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে নবীজী ও সাংবাদিক ছিলেন!

গত ৮ অক্টোবর কুষ্টিয়া শিল্প কলা একাডেমিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর আমির হামজা শুধু নবীকে সাংবাদিক বলেই ক্ষান্ত হয়নি, সাংবাদিকতা পেশায় জড়িত ব্যক্তিদের ও নবীর সমকক্ষ বলে অবহিত করেন। তিনি বলেন, আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার এই বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি জামায়াতে ইসলামীর এই নেতাকে পাগল ও কাফের উল্লেখ করে তওবা করার আহ্বান জানান।

এদিকে, গত ৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরেক ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, জামায়াত ইসলামী নেতা আমির হামজাকে ইঙ্গিত করে লেখেন, ‘আল্লাহ্‌র হাবীব (সা:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে?’

তাহেরি অপর এক পোস্টে লেখেন, ‘গতকাল ৭ অক্টোবর আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। এক দিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা।’

 

শামীমা চৌধুরী শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ