29 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭ দিনের মধ্যে নুরকে আদালতে হাজিরের নির্দেশ

৭ দিনের মধ্যে নুরকে আদালতে হাজিরের নির্দেশ

৭ দিনের মধ্যে নুরকে আদালতে হাজিরের নির্দেশ

বিএনএ ডেস্ক : আগামী ৭ কর্মদিবসের মধ্যে  আদালতে  হাজিরের নির্দেশ দেযা হয়েছে  ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে । বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে ভিপি নুরুল হক নুর সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ওই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন তিনি।এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সেসময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!