22 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন সিনেটে ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাস

মার্কিন সিনেটে ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাস

মার্কিন সিনেটে ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল পাস

বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন সিনেটে এক ট্রিলিয়ন ডলার মূল্যের একটি অবকাঠামো বিনিয়োগ বিল পাস হয়েছে। বিলটি পরে প্রতিনিধি পরিষদে পাঠানো হয়। ৬৯-৩০ ভোটে বিলটি পাস করে সিনেট।

যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকল্পে অর্থ সরবরাহ, রাস্তা ও সেতুসহ পরিবহন অবকাঠামো নির্মাণ এবং পানি সরবরাহ, বিদ্যু ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্পূর্ণ করে আগামি পাঁচ বছরে নতুন করে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানোসহ নানা বিষয় বিলে অন্তর্ভুক্ত করা হয়।

কয়েক মাস আলোচনার পর জুন মাসের শেষ দিকে হোয়াইট হাউস এবং সিনেট প্রতিনিধিদের মধ্যে এক ট্রিলিয়ন ডলার মূল্যের এই বিলের ব্যাপারে একটি প্রাথমিক চুক্তি হয়। চলতি মাসের শুরুতে বিলের বিস্তারিত বিষয় নিয়ে একমত হয় দুপক্ষ।

মার্কিন কংগ্রেসের বাজেট অফিসের অনুমান অনুযায়ী, বিলটি পাস হলে আগামি ১০ বছরে ফেডারেল বাজেট ঘাটতি আরও ২৫৬ বিলিয়ন ডলার বেশি হবে। তাদের জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহামারি প্রতিরোধে ২০২১ অর্থ বছরে মার্কিন অর্থনীতির ঘাটতি দাঁড়াবে তিন ট্রিলিয়ন ডলার, তা ১৯৪৫ সালের পর সর্বোচ্চ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু