22 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালীতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় বক্সিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়ার শোভনদণ্ডী ইউপির মো. ফিরোজের ছেলে মো. কায়েস (২৩), ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ডের সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫) ও সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির লালুম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৭)।

ওসি নেজাম উদ্দীন বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নগরের বক্সিরহাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি এলজি এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু