25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বিএনএ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ছেলে রেদওয়ান হোসেন মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মিলন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত ও এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে মরদেহ কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন। ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ঘর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে বাসায় ঢোকেন এবং মেঝেতে আমেনার দগ্ধ মরদেহ দেখতে পান। আগুনে আমেনার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে।

ওই দিন নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

জবানবন্দিতে বলা হয়, চিকিৎসার জন্য মিলনকে ২-৩ জন ডাক্তার দেখান তার মা আমেনা। এ নিয়েই তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন মিলন। এতে মাকে কুপিয়ে হত্যা করেন মিলন। পরে মরদেহ কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ