34 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে পূর্ব কাঠগড় তিনতলা মসজিদ মুছা কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রিসবান সালেহ আরিশ (৩) মো. নাছির উদ্দীনের ছেলে এবং ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩) মো. নেজাম উদ্দিনের মেয়ে। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই-বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর।

প্রতিবেশীরা জানায়, পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নৌবাহিনী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর