22 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে রাষ্ট্রপতির সফর স্থগিত

সাজেকে রাষ্ট্রপতির সফর স্থগিত

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

বিএনএ, ঢাকা: রাঙামাটির সাজেক ভ্যালিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সফরসূচি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখার প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটি জেলার সফরসূচি ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে।

এদিকে, মঙ্গলবার রাত ১১টায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ সফরসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতির তিন দিনের সফরের কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ কারণে তার সফরটি স্থগিত করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু