27.9 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় শিল্পপতি মিজানুর রহমান মজুমদার এর পক্ষে ১৫শ’ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছাগলনাইয়ায় শিল্পপতি মিজানুর রহমান মজুমদার এর পক্ষে ১৫শ’ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


ফেনী:ফেনীর ছাগলনাইয়ায় অসহায় ও দুস্থদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লায়ন মিজানুর রহমান মজুমদার এর সহযোগিতায় ১হাজার ৫০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ  করা হয়েছে। সোমবার(১১ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট( লায়ন্স জেলা ৩১৫বি৪) পোর্টল্যান্ড গ্রুপের এমডি, বিএনএনিউজ২৪ ডটকমের সম্পাদক , ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর (ইলেক্ট ২০২২-২০২৩) লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ।
এ সময় মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর কাজী নুরুল আলম, কাউন্সিলর শহীদ উল্লাহ মজুমদার ,স্থানীয় ইউপি মেম্বার মামুনুল হক মামুন পাটোয়ারী ও রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল মাওলা সরদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ জানান, প্রাথমিকভাবে মহামায়া ও ছাগলনাইয়া পৌরসভার একাংশে ৫০০ লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ফেনী -১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আরো ১হাজার লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে ।

এবিএম নিজাম উদ্দিন,জি এন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি