27 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চকবাজার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

চকবাজার জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা: রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ফারুক জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে একে একে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ