27 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন জানান, আজমকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসনালীসহ তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

মৃত আজমের বাবা রঙ মিস্ত্রি মো. শাহজাহান মৃধা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার গোশিংগা গ্রামে। বর্তমানে মগবাজার নয়াটোলায় একটি বাসায় ভাড়া থাকেন। সিদ্দিকবাজারের ভবনটির গ্রাউন্ডফ্লোরে বাংলাদেশ স্যানেটারি নামে দোকানটিতে দুই বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন আজম।

তিনি আরও জানান, মির্জা আজম এক সন্তানের জনক ছিলেন ও তার স্ত্রী গর্ভবতী। আজম হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় পরিবার নিয়ে থাকত।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পুরান ঢাকার সিদ্দিকবাজারের একটি সাততলা ভবনের বেজমেন্ট থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আজ শনিবার পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৃস্পতিবার দুপুরে ভবনের বেজমেন্টের দক্ষিণ পাশের সিঁড়ির নিচ থেকে মেহেদী হাসান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত ইয়াসিন নামের আরও একজন। তিনি ভবনে থাকা একটি স্যানিটারি দোকানের কর্মী ছিলেন। বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এর মধ্যে এখনো চিকিৎসাধীন আছেন ২৩ জন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা