33 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের


বিএনএ, ঢাকা : ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ