21 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাবেশ

সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাবেশ


বিএনএ, নোয়াখালী:নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ। তারা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে এসব নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুবর্ণচরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী নারী অধিকার জোট।

আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামিল হয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নিজেরা করি, পার্টিসিপেটরী রিচার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান, নোয়াখালী পল্লী উন্নয়ন সংস্থাসহ (এনআরডিএস) স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এসব সংগঠন ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাস্তায় নেমে আসেন। তারা এ সময় সেখানে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্যসচিব মনোয়ারা আক্তার ওরফে মিনু, মানবাধিকার কর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয় পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার, মেরিনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সুবর্ণচর আজ সারা দেশের কাছে আলোচিত এক নাম। কতিপয় নরপশুর ঘৃণিত আচারণের কারণে এই জনপদটি নারী ও শিশুদের কাছে অনিরাপদ হয়ে উঠেছে। স্বামী-সন্তানদের বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের রায়ের দিনই আরেকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা সারা দেশের মানুষকে স্তম্বিত করেছে। এই উপজেলার নারী ও শিশুদের কতিপয় হীন লালসার কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

বিএনএ/ রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু