26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে আগুনে পুড়ল আট ছাগল

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল আট ছাগল

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মশার কয়েলের আগুনে আটটি ছাগল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টায় আদমজী গ্যাসলাইন এলাকায় একটি খাসির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই।

আব্দুল হাই বলেন, গতকাল মধ্য রাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের খাসির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ৮টি খাসি পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ