31 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে

মোনাজাত

বিএনএ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ভারতের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ পরিচালনায় শুরু হয় এই সম্মিলিত দোয়া।

এর আগে, আজ ইজতেমার শেষ দিনে ফজরের পর থেকে হেদায়েতি তথা দিক নির্দেশনামূলক বয়ান করা হয়।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ।

ইজতেমার আয়োজকরা জানান, ফজরের নামাজের পর থেকে হিন্দিতে ধর্মীয় বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

বয়ান শেষে হেদায়াতি বয়ান তথা দিক নির্দেশনা মূলক বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

অন্যদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত থেকে গাজীপুরের তিন সড়ক, মহাসড়কে যানচলাচল সীমিত করেছে পুলিশ। মোনাজাত শেষে রোববার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নু গেইট সড়কে সাধারণ গণপরিবহন বন্ধ রয়েছে।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম