26 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার তদবির!

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার তদবির!


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে আটক নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমকে ছাড়াতে তদবিরে নেমেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে।

সাবেক মেয়র ও বৈষম্যবিরোধী আন্দোলনে অভিযুক্ত হত্যা মামলার আসামী রেজাউল করিম জসিমের বাড়ীতে অবস্থান করছেন এমন খবরে যৌথ বাহিনী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অভিযান চালায়। এর আগে পালিয়ে যায় রেজাউল করিম। যৌথবাহিনী তাকে আটক করতে ব্যর্থ হয়। অভিযান শেষে আশ্রয়দাতা হিসেবে জসিমকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এস আলম কান্ডের মূল হোতা আবু সুফিয়ান ও তার সহযোগী আনোয়ার হোসেন (কানা) লিপুকে বাসা থেকে বের হতে দেখা যায়। লোকজন জড়ো হলে শ্যালক জুয়েলের মোটরসাইকেলে করে বিএনপি নেতা আবু সুফিয়ান পালিয়ে যায়।

এর আগেও জসীমের শ্যালক জুয়েলের মোটরসাইকেলের পিছনে বসে আবু সুফিয়ানকে ঘুরতে দেখা যায়। এ ছাড়া মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

বিএনএনিউজ

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ