27 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সগিরা মোর্শেদ হত্যা: সাক্ষ্য গ্রহণ শুরু

সগিরা মোর্শেদ হত্যা: সাক্ষ্য গ্রহণ শুরু

সগিরা মোর্শেদ হত্যা: সাক্ষ্য গ্রহণ শুরু

বিএনএ, আদালত প্রতিবেদক : তিন দশক আগে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশের মামলার বাদী সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী সাক্ষ্য দেন। তবে এদিন তা শেষ হয়নি। আদালত আগামী ২০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শাহিনের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)। বর্তমানে চারজন আসামিই কারাগারে আছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক জড়িত দু’জনের কথা বললেও মিন্টু ওরফে মন্টু নামের একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর নানান সময়ে মামলাটি তদন্ত হয়ে সর্বশেষ ২০১৯ সালের ১৭ আগস্ট এ মামলাটি তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। ২০২০ সালের ১৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম। ৯ মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

বিএনএ নিউজ/এসবি,জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ