26 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নামজারি মামলা নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ

নামজারি মামলা নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ


ঢাকা : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্টওয়্যারের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫ টি সফ্টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এ. জে. এম. সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

পরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ