27 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে বিতর্কে জড়িয়ে এক ‌যুবক খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে বাক‌বিতণ্ডায় জ‌ড়ান ওই এলাকার বাকপ্রতিবন্ধী বাবুল হাওলাদার ও টুটুল হাওলাদার (২০)। এসময় টুটুল‌কে ছুরিকাঘাত করে বাবুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুটুল ওই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মো‌রেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ব‌লেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আসামি ধর‌তে অভিযান শুরু করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ