বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার(১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন ‘প্রবর্তনা’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি বাড়ি নং ০৬/০৮-এ অবস্থিত ওই প্রতিষ্ঠানের ভেতরে একটি ও বাইরে রাস্তায় আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘সকালে দুষ্কৃতিকারীরা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এর কয়েক ঘণ্টা আগে, সোমবার ভোরে (রাত পৌনে ৪টা) রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনএ/ওজি
![]()
