27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাখি উৎসবে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন মমতা

রাখি উৎসবে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন মমতা

রাখি উৎসবে প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন মমতা

বিএনএ, ঢাকা: রাখিবন্ধন উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় ভারতের উত্তর ২৪ পরগনা বঁনগা পৌরসভার মেয়র গোপাল শেঠ বেনাপোল সীমান্তের শূন্য রেখায় এ উপহারের দুটি বাক্স তুলে দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে। এ সময় রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ বেনাপোল সীমান্তের শূন্য রেখায় আমার হাতে উপহারের দুটি বাক্স তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে।

শেখ আফিল উদ্দিন আরও জানান, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে মিষ্টি, রাখি এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের দুটি ছবি পাঠানো হয়েছে। তবে আমরাও ভারত থেকে আসা প্রতিনিধিদের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ