25.8 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের  কোতোয়ালি এলাকা থেকে  কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব- ৭। শনিবার (১০ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। এর আগে গত ৮ জুন এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রবিউল হাসান, শাহিনুজ্জামান মাসুম, তাফহিম মো. মারুফ, আবরার ও মুনতাসির আদনান।

র‌্যাব- ৭ জানান, কতিপয় কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে নিভৃতস্থানে সমবেত হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের  ৫ সদস্যকে গ্রেফতার করে।

পরবর্তীতে কিশোররা  স্বীকার করে, সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তারা  একত্রিত হয়েছিল। এছাড়াও আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে ধারালো ২টি স্টীলের চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের  থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?