31 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কনটেইনার চাপায় দুই রিকশারোহী নিহত

চট্টগ্রামে কনটেইনার চাপায় দুই রিকশারোহী নিহত

চট্টগ্রামে কনটেইনার চাপায় দুই রিকশারোহী নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনার চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইপিজেড থানার এসআই রূপক কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটি লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারের পাশে চলাচলরত একটি রিকশাকে চাপা দেয়। এ সময় কনটেইনারের নিচে চাপা পড়ে দুইজন প্রাণ হারান। চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, স্টিল মিল খালপাড় এলাকায় কনটেইনারবাহী লরি অসতর্ক অবস্থায় চালাচ্ছিলেন চালক। এ সময় লরি থেকে কনটেইনারটি পাশে পড়ে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। রিকশাটিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নৌবাহিনীর ক্রেনের সাহায্যে কনটেইনারের নিচে চাপা পড়া দুইটি মরদেহ উদ্ধার করেছি। এ সময় রিকশাচালককে জীবিত উদ্ধার করা হয়েছে। চালক গুরুতর জখম হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫