26.4 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের আগে ব্যাংক খোলা মাত্র ২ দিন

ঈদের আগে ব্যাংক খোলা মাত্র ২ দিন

বাংলাদেশ ব্যাংক

বিএনএ , ঢাকা : ঈদের আগে মাত্র দুইদিন লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে। আগামীকাল মঙ্গলবার (১১ মে) ও পরশুদিন বুধবার (১২ মে) এ দুইদিন ব্যাংকিং লেনদেন চলবে । সোমবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দুইদিন লেনদেন হওয়ার পর বৃহস্পতিবার থেকে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। এরপর ঈদের তিনদিন ছুটির পর আগামী রোববার (১৬ মে) রীতিমতো লেনদেনের জন্য ব্যাংকগুলো খুলবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের ছুটি ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত। তবে এর মধ্যে শেষ দুইদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?