26 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে ১৫ এপ্রিল

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে ১৫ এপ্রিল

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে ১৫ এপ্রিল

বিএনএ, জবি: গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার)। শনিবার (১০ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (GST-General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সর্বশেষ সময় ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১১.৫৯ পর্যন্ত। প্রাথমিক আবেদনের সময়সীমা আর বৃদ্ধি করা হবেনা। যেসব শিক্ষার্থীদের ন্যুনতম যোগ্যতা থাকবে তারা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল আগামী ২৩ এপ্রিল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৬০০/- (ছয়শ) টাকা জমা দিয়ে ২৪ এপ্রিল হতে ২০ মে এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন। এছাড়াও ১জুন হতে ১০ জুন এর মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ, গত ১এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে।গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইট (www.gstadmission.org এবং www.gstadmission.ac.bd) এ পাওয়া যাবে।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু