28 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধবিরতি নিয়ে তৎপর চীন ও রাশিয়া,ইরানের সঙ্গে আলাপ

যুদ্ধবিরতি নিয়ে তৎপর চীন ও রাশিয়া,ইরানের সঙ্গে আলাপ


বিএনএ,বিশ্বডেস্ক : ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের কারণে  চড়া মূল্য দিতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোও এক বিস্তৃত সংঘাতের ঝুঁকির মুখে পড়ে গেছে। এই অবস্থায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রচেষ্টা চললেও ইরান এরই মধ্যে কিছু রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, যুদ্ধবিরতির জন্য তেহরানের প্রথম শর্ত হলো ‘আর কোনো আগ্রাসন চালানো যাবে না।’

এ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় বক্তব্য দিতে গিয়ে ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আপাতত ইরানের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

অপর দিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ইরানের ওপর চলতে থাকা ক্রমবর্ধমান ও অনির্দিষ্টকালীন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। একই সঙ্গে তাঁরা এমন কিছু সম্ভাব্য ‘এক্সিট র‍্যাম্প’ বা ‘প্রস্থান পথ’ বা সমাধানের ইঙ্গিত দিচ্ছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ