বিএনএ, ডেস্ক : ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কোথাও ‘এক ফোঁটা তেল’ রপ্তানি করতে দেবে না।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র মঙ্গলবার (১০ মার্চ) জানান, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে এবং হামলা অব্যাহত থাকলে তারা পুরো অঞ্চলের তেল সরবরাহ বন্ধ করে দেবে।
ইরানের এই হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা আগের তুলনায় অন্তত ২০ গুণ বেশি শক্তিশালী হবে।
বিএনএ/ওজি
![]()

