বিএনএ, ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে—এমন ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মঙ্গলবার সকালে এশীয় বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫০ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, সোমবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের পরই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে।
বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অনেক দেশই উপসাগরীয় অঞ্চলের তেলের বড় আমদানিকারক। ফলে জ্বালানির উচ্চমূল্যের কারণে গত কয়েক দিন ধরে এ অঞ্চলের বাজারগুলো চাপের মুখে ছিল। তেলের দাম কমায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বিএনএ/ওজি
![]()

