30.9 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » দীপু দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণ সহায়তা দেওয়ার ঘোষণা সরকারের

দীপু দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণ সহায়তা দেওয়ার ঘোষণা সরকারের


বিএনএ, ঢাকা : বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণ সহায়তার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতা থেকে এ তথ্য জানানো হয়।

গত ১৮ই ডিসেম্বর গাছে ঝুলিয়ে দীপু চন্দ্র দাসকে হত্যার পাঁচদিন পর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। তখন সরকারের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

সরকার জানিয়েছে, বাড়ি নির্মাণের জন্য দীপু দাসের পরিবারকে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।

পাশাপাশি, সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পাঁচ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতারের তথ্যও জানিয়েছে সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ