31 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » তৃতীয় দিন টিকা নিলেন ১ লাখ ৮২জন

তৃতীয় দিন টিকা নিলেন ১ লাখ ৮২জন

করোনার টিকার ‘রক্ত জমাটের’ খবরে থাইল্যান্ডে টিকাদান কার্যক্রম বন্ধ

বিএনএ, ঢাকা : সারাদেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত ৩ দিনে সারাদেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ টিকা নিলেন। যা প্রথমদিন থেকে ‍দ্বিগুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ২০৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগের দিন সোমবার টিকা নেওয়া ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে ৯২ জনের এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

আর প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক। তাদের মধ্যে ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।

মঙ্গলবার ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতালে ১২ হাজার ৫১৭ জন টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৪৯৪ জন টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৫ হাজার ২২০ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনায় ১১ হাজার ৩৭২ জন, বরিশালে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।

প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সারা দেশে এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

সরকারের সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে টিকা নিতে আগ্রহী সবাইকে নিবন্ধন করে নিতে হচ্ছে। ইতিমধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের