27 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌমুহনী এবং খাতুনগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযান পরিচালনা করা হচ্ছে

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, দুপুরে দেশের বৃহত্তম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্ণফুলী মার্কেটে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ফারুক স্টোরকে ৩০ হাজার টাকা, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভান্ডারকে ২০ হাজার টাকা, এএইছ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, একে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
অভিযানে উৎসুক জনতার ভিড়

প্রসঙ্গত, ভারত শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এমন খবরে অস্থির হতে থাকে পেঁয়াজের বাজার।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ