34.3 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ইজিবাইকে বাসের ধাক্কা, নারী নিহত

ঝিনাইদহে ইজিবাইকে বাসের ধাক্কা, নারী নিহত


বিএনএ,ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়  বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুইজন।রোববার সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন (৪৯) হরিণাকুণ্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ