27 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার


বিএনএ ডেস্ক : বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার  প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবারের পরীক্ষায় সারা দেশের ১১টি শিক্ষাবোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।

শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম সতর্ক করে বলেন, ‘গুজব ও অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকা উচিত।’

এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ