22 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম ও প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

সাধারণ মুসল্লিদের পাশাপাশি মন্ত্রী, সংসদ সদস্য, মেয়রসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নামাজ আদায় করবেন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম।

লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় আরও ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

এ ছাড়া নগগের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু