26 C
আবহাওয়া
৫:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণে সহায়তাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

ধর্ষণে সহায়তাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : এক নাবালিকা মেয়েকে ধর্ষণে সহায়তাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নূরী পালক (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার হাতিঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র্যাব জানায়, ২০২০ সালের ২৪ সেপ্টম্বর চট্টগ্রামের আগ্রাবাদে খালার বাসায় বেড়াতে আসে নোয়াখালীর একটি স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী। আসামি মোছাঃ নূরী পালক (২০) ভিকটিমের খালাতো বোনের বান্ধবী ছিল। তিনদিন পর তাদের দুই জনকে নিজের বাড়িতে যেতে অনুরোধ করে নূরী পালক। জানায় ৫ দিন আগে তার বিয়ে হয়েছে। নুরী তাদের নিয়ে ডবলমুরিং এলাকার একটি আবাসিক ভবনের ৪র্থ তলায় নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতি ভাবে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে আসামি মোছাঃ নুরী এর সহযোগতিায় সে বাসায় থাকা চান মিয়া ও অন্যান্য আসামিরা ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের মা ডাবলমুরিং থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ জন আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত আসামি নুরী পালক’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নূরী পালককে আটক করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ