25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে বাসে সুপারভাইজারের মরদেহ

লক্ষ্মীপুরে বাসে সুপারভাইজারের মরদেহ

লক্ষ্মীপুরে বাসে সুপারভাইজারের মরদেহ

বিএনএ, লক্ষ্মীপুর:লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) ভোরে দাঁড়িয়ে থাকা বাসটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা, কী কারণে লিটনকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক মো. নাহিদকে আটক করা হয়েছে।

আটক বাসচালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের শাহরিয়ার আহমেদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো সার্ভিসের (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) বাসটি রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছাকাছি রাস্তার পাশে পার্ক করে রাখে। এসময় গাড়ির চালক নাহিদ তার সহকারী ও সুপারভাইজার রিয়াজকে বাসে রেখে বাসায় চলে যান। পরে রাত তিনটার দিকে পুনরায় গাড়ির কাছে এসে দেখেন গাড়ির দরজা খোলা, হেলপার পলাতক, রক্তাক্ত অবস্থায় সুপারভাইজার সিটের মধ্যে পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ