বিএনএ, ডেস্ক : সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের আহত এক সেনাসদস্য মারা গেছেন।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয় এই সেনা।
সোমবার সেন্ট্রাল কমান্ড জানায়, তিনি গত ১ মার্চ হামলার সময় গুরুতর আহত হন। মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত ওই মার্কিন সেনাসদস্য রোববার রাতে মৃত্যুবরণ করেন।অপারেশন এপিক ফিউরি অভিযানে এ নিয়ে মোট ৭ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।
সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহত সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হবে
বিএনএ/ওজি
![]()

