31 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে তুলা কারখানায় আগুন

ধামরাইয়ে তুলা কারখানায় আগুন

আগুন

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ধানতারা বাজারে একটি তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করছে।

বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।

ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে হঠাৎ করেই একটি তুলার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কারখানার মালিক ও প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ