22 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শনিবার সাজেক আসছেন রাষ্ট্রপতি

শনিবার সাজেক আসছেন রাষ্ট্রপতি

সাজেক আসছেন রাষ্ট্রপতি

বিএনএ, রাঙামাটি : রাঙামাটি বাঘাইছড়ির মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) অবকাশ যাপনে  আসছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত (৩ দিন) অবস্থান করবেন তিনি।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফর ঘিরে সাজেকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাছাড়া রাষ্ট্রপতির সফরকালে পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১০-১২ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু