22 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির কাছে চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বিএনএ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ।

সোমবার (৯ জানুয়ারি) সোমবার বিকেলে চীনের নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন, আগামীতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

করোনা মোকাবেলায় সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে দ্রুত সম্মানের সঙ্গে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে চীন জোরালো ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে চীনের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু