27 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নৌকা আকৃতির সড়ক বাতিতে আলোকিত ময়মনসিংহ 

নৌকা আকৃতির সড়ক বাতিতে আলোকিত ময়মনসিংহ 


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু নৌকা আকৃতির তিন কিলোমিটার সড়ক বাতির উদ্বোধন করেছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের পাট গোদাম ব্রীজ মোড়ের উত্তরপাড় এলাকায় এই সড়ক বাতির উদ্বোধন করা হয়।

মসিকের আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় পাট গোদাম ব্রীজ মোড়ের উত্তরপাড় থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কবাতি স্থাপন করা হয়।

উদ্বোধন শেষে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে৷ এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে সকল সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন, নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনসহ প্রমুখ।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ