22 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ১০ নভেম্বর থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

১০ নভেম্বর থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

সারাদেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

বিএনএ, ঢাকাঃ ১০ নভেম্বর থেকে আবারও দেশে বিক্রয় কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উদ্যোগ নেওয়ার তথ্য জানিয়ে সোমবার (৭ নভেম্বর) এক সার্কুলার দিয়েছে সংস্থাটি।

আগামী ১০ নভেম্বর থেকে সরকার নির্ধারিত উপকারভোগী ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ বিক্রি করা হবে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সব মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডিলারদের বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে। সপ্তাহে শুক্রবার ছাড়া অন্য দিন এ কার্যক্রম চলমান থাকবে।

এ সংক্রান্ত টিসিবির সার্কুলারে বলা হয়েছে, জেলা প্রশাসক প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করে সুষ্ঠু বিক্রয় কার্যক্রমের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশি দূরত্বের জেলাগুলোতে দিনের বেলায় পণ্য সরবরাহ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে টিসিবি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!